তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
দি নিউজ লায়নঃ মঙ্গলবার হুগলি জেলার বৈদ্যবাটি তে বিজেপি দলের এক কর্মসূচির আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজিব ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ওই সভায় আসানসোলের প্রাক্তন মেয়র বর্তমান পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি দলে যোগদান করার পর জিতেন্দ্র তেওয়ারি বলেন তৃণমূল কংগ্রেসে থেকে মনের কথা বলতে পারছিলাম না। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। তাকে বিজেপি যে দায়িত্ব দিবে তা তিনি বিজেপি দলের একজন কর্মী হিসেবে পালন করবেন। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সম্পর্কে তিনি বলেন বৈরিতা ভুলে একসঙ্গে কাজ আমরা কাজ করবো। আমাদের মধ্যে কোন ভুলবোঝাবুঝি নেই। উনি বিজেপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ।তাই উনার নির্দেশমতো আসানসোলের জন্য কাজ করব ।
উল্লেখ করা যায় যে যেদিন শুভেন্দু অধিকারী মেদিনীপুরে অমিত শাহ র হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সেই দিন জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করার কথা ছিল। কিন্তু বাবুল সুপ্রিয় সহ বিজেপির কয়েকজন নেতা তাতে আপত্তি জানিয়েছিলেন। যিনি বিজেপি কর্মীদের মারধর করে ঘরবাড়ি ভেঙেছে, যিনি বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে ,তাকে দলে নেওয়া হবে না। যার ফলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সেই দিন পিছু হটে ।
যে ঘটনাকে কেন্দ্র করে অনেক জল ঘোলা হয়।এরপর তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের দায়িত্ব পান তিনি, তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলেও জানান। কিন্তু মঙ্গলবার আসানসোল থেকে হুগলির বৈদ্যবাটি তে এসে তিনি বিজেপিতে যোগদান করলেন ।এতে দলের কোনো ক্ষতি হবে না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে আসানসোলের বিজেপি কর্মী ও সমর্থকরা জিতেন্দ্রর বিজেপিতে যোগদান কে মন থেকে মেনে নিতে পারেনি বলে কয়েকজন সক্রিয় কর্মী জানান। তবে বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন জিতেন্দ্র তিওয়ারি দলে যোগ দেওয়ার ফলে ওই এলাকায় দল আরো শক্তিশালী হবে এবং তাকে দলে নেওয়া নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই বলে দিলীপ ঘোষ জানান।

Post a Comment